শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলার গড়াই নদীতে গোস‌ল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার সা‌র্ভিস ও স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে। 
  
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
 
উদ্ধার হওয়া শিশুরা হলো সামিয়া (৬) ও সুমাইয়া (৮)। আর নিখোঁজ রয়েছে তাইফা (৭) ও সুরাইয়া (৮)।
 
নিখোঁজ ও উদ্ধার শিশুরা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা। তারা একে অপ‌রের আত্মীয়।

নদীতে গোসলে নামা চার কন্যা শিশু সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্রো‌ত তাদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। টের পে‌য়ে খেয়াঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে।
  
এ দি‌কে শিশুদের নিখোঁজের খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট মাছ ধরার জাল দিয়ে তল্লাশি শুরু করেছে। তাদের সহযোগিতা করছেন স্থানীয়রা। 
     
উদ্ধার হওয়া সামিয়া জানান, তারা চারজন এক সাথে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এ সময় স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠার চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে। 
   
জীবিত দুই শিশুকে উদ্ধার করা ডিঙ্গি নৌকার মাঝি আব্দুর রশিদ জানান, দুপুর আড়াইটার দিকে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখেন তিনি। যাত্রী নামিয়ে তিন শিশুকে ভেসে যেতে দেখেন। তিনি দ্রত নৌকা নিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। অপর এক শিশুকে পানিতে ডুবে যেতে দেখলেও উদ্ধার করতে পারেননি। 
  
নিখোঁজ তাইফার খালাতো বোন আয়শা জানান, চার শিশু এক সাথে নদীতে গোসলে আসে। তারা সবাই এক সাথে নদীতে ভেসে যায়। নৌকার মাঝিরা দুই শিশুকে উদ্ধার করলেও তাইফাসহ দুইজনের সন্ধান মেলেনি। তারা জীবিত অথবা মৃত স্বজনের জন্য অপেক্ষা করছেন। 
  
খোকসা ফায়ার সা‌র্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী বলেন, ‘উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে নিখোঁজ এক মেয়ে শিশুর পায়জামা ভেসে উঠে এসেছে। খুলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টায় তারা এসে পৌঁছা‌বে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গড়াই    নদী    শিশু    নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close