রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলার কবলে নদীতে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় চানু মিয়া নামে এক জেলে সাঁতরে তীরে উঠলেও তার ভাতিজা হেদায়েতুল্লাহ (২২) নিখোঁজ হন। 
 
শনিবার (৭ মার্চ) বিকাল ৫টার দিকে ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর নিখোঁজ হেদায়েতুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হেদায়েতুল্লাহ উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে চানু মিয়া তার ভাতিজা হেদায়েতুল্লাহকে সঙ্গে নিয়ে ফকিরের চর থেকে পশ্চিম দিকে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। এ সময় দ্রুতগতির একটি স্পিডবোট তাদের নৌকার কাছে এসে থামে। স্পিডবোটে থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে চানু মিয়া ও হেদায়েতুল্লাহ নদীতে ঝাঁপ দেন। পরে চানু মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেদায়েতুল্লাহ নিখোঁজ হয়ে যান।
 
এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে বলে জানা গেছে। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার বিকালে ঘটনাস্থলের কাছাকাছি মেঘনা নদীতে হেদায়েতুল্লাহর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
  
শ্রীনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জালাল মিয়া বলেন, ‘ঘটনার পর থেকেই স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ হেদায়েতুল্লাহর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেদায়েতুল্লাহর শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ফকিরের চরসহ আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির শরীরের বাম পাশে কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ডাকাত   গুলিবিদ্ধ   জেলের   মরদেহ উদ্ধার    রায়পুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close