শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
সাহিত্য
ঐতিহ্যের নতুন বই ‘দহন দিনের গল্প’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনাসংস্থা ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ফাতেমা জোহরার প্রথম গল্পগ্রন্থ ‘দহন দিনের গল্প’। চব্বিশের গণঅভ্যুত্থান এবং সমসাময়িক জীবনের দহনের এক মর্মস্পর্শী দলিল হিসেবে বইটি ইতোমধ্যেই পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে।

বইটি সম্পর্কে ফাতেমা জোহরা বলেন, ‘সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের উপাখ্যান হল ‘‘দহন দিনের গল্প’’। একটি গল্পের বাস্তবতার সাথে অন্য গল্পের বাস্তবতার সাদৃশ্য খুবই কম। এই বৈচিত্র্যই বইটির প্রাণ।’

বাংলাদেশের সাম্প্রতিক চূড়ান্ত দহনের দিনগুলোর সাক্ষী হয়ে লেখা এই গ্রন্থের গল্পগুলোতে উঠে এসেছে চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের জীবনের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্তের অন্তরঙ্গ বিবরণ। পাশাপাশি গল্পগুলোতে স্থান পেয়েছে ব্যক্তিগত জীবনে বিপন্ন অসংখ্য মানুষের বাষ্পীভূত আর্তনাদ, না বলা অনুভূতি এবং খাপ না খাওয়া জীবনের নানা অচরিতার্থতার কাহিনি।

বইটি সম্পর্কে প্রকাশনা সংস্থা জানায়, গল্পগুলো পড়তে পড়তে পাঠক নিজেকে এমন এক দহনের ভেতর আবিষ্কার করবেন, যেখানে নিরাশা, বেদনা ও যাতনাই হয়তো চূড়ান্ত সত্য। এটি লেখকের প্রথম গল্পগ্রন্থ হলেও তার দক্ষ ও অবলীলায় সত্য তুলে ধরার ভঙ্গি পাঠককে মুগ্ধ করবে। লেখকের সহজাত গল্প বলার শৈলী পাঠককে বিস্ময়কর ও বিভীষিকাময় এক জগতের সঙ্গে পরিচিত করাবে, যেখানে লিঙ্গপরিচয় বা অভিজ্ঞতার স্বল্পতা ছাপিয়ে মূর্ত হয়ে উঠেছে জীবনের চরম সত্য।

‘দহন দিনের গল্প’ বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সেলিম হোসেন সাজু। বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা। বইটি বর্তমানে ঐতিহ্যের নিজস্ব শোরুম এবং বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঐতিহ্য    দহন দিনের গল্প   ফাতেমা জোহরা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close