সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
সাহিত্য
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চবির নয় শিক্ষার্থীর বই
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:২৭ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৯:৩৩ পিএম
চবির নয়জন শিক্ষার্থীর বই

চবির নয়জন শিক্ষার্থীর বই

বাংলাদেশে অমর একুশে বইমেলা কেবল একটি বইমেলা নয়, এটি ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার এক মহোৎসব। এই মেলাকে ঘিরে লেখক ও পাঠকের মধ্যে তৈরি হয় এক উষ্ণ সেতুবন্ধন—যেখানে পাঠক নতুন বইয়ের ঘ্রাণে খুঁজে পান চিন্তার নতুন দিগন্ত, আর লেখক পান তাঁর সৃষ্টির প্রকৃত পাঠক। 

বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নবীন লেখকদের জন্য বইমেলা স্বপ্নপূরণের এক অনন্য মঞ্চ। বছরের পর বছর তারা অপেক্ষা করেন নিজেদের প্রথম বই প্রকাশের আনন্দে অংশ নিতে। প্রকাশকের স্টলে যখন নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়, তখন তা শুধু একটি বইয়ের জন্ম নয়, বরং নতুন ভাবনা ও সম্ভাবনারও জন্ম হয়। অমর একুশে বইমেলা ২০২৬’-এ প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নয়জন শিক্ষার্থীর বই। তাদের সাথে কথা বলে বইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
 
পরিশুদ্ধ - তন্ময় দত্ত মিশু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্ময় দত্ত মিশুর কাব্যগ্রন্থ পরিশুদ্ধ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
সাহিত্যের মানবিক মিশুর কবিতায় রয়েছে প্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও উত্তরাধুনিকতার ছোঁয়া। মৃদু ভাষায় বিপ্লবের ডাক বা বিপ্লবোত্তর অন্তর্ভুক্তির বাংলাদেশ এমন চিন্তারও প্রতিফলন রয়েছে মিশুর কবিতায়। ইংরেজি সাহিত্যের ছাত্রদের প্রতি প্রচলিত সামাজিক চিন্তারও পরিবর্তন ঘটে মিশুর কবিতার বইয়ে। 
 
কয়েকটা দুঃখী ভৃঙ্গরাজ - পার্থ দিবস চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী পার্থ দিবস চৌধুরীর কাব্যগ্রন্থ কয়েকটা দুঃখী ভৃঙ্গরাজ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী।
বইয়টিতে যে কবিতাগুলো আছে, তার বেশিভাগের সাথে জড়িত অনুভূতিগুলো এমন সব সময়ের, যখন নিজের অস্তিত্বকে তুচ্ছ মনে হয়। নিজেকে প্রত্যাখ্যাত বা অবহেলিত মনে হয়। মন্দের ভাগ যদিও কেউ নেয় না, তাও অনাদরে ফুটে থাকা ভৃঙ্গরাজের মতো আমাদের এই প্রেম, দুঃখ কিংবা অভিমানগুলোকে একটু সবার সাথে ভাগ-বাটোয়ারার প্রয়াস এই বই।
   
White Sorrow : The soliloquy of a youth - শাফকাত শফিক
নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাফকাত শফিকের উপন্যাস White Sorrow : The soliloquy of a youth প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী।
White Sorrow বইটি হলো একটি আত্মকথনমূলক উপন্যাস। লেখকের চরিত্রকে এখানে একটি মেয়ের স্বগতোক্তি কিংবা প্রতীকীভাবে লেখা হয়েছে।

সীমাহীন বিষাদ - মো. ফারেশ হোসেন পাইলট
মেরিন সায়েন্স বিভাগের ২০১৭-২৮ সেশনের শিক্ষার্থী মো. ফারেশ হোসেন পাইলটের উপন্যাস সীমাহীন বিষাদ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
উপন্যাসটিতে শতাব্দের বাবা অনুসন্ধানী সাংবাদিক, যে দুর্নীতি অনুসন্ধান করার পর ফ্যানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আর তার দায় পড়ে শতাব্দের মায়ের উপর—এমন কাহিনীতে বর্ণিত।
 
সূর্যমুখী - রুপক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রুপকের কাব্যগ্রন্থ সূর্যমুখী প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
বইটি সম্পর্কে রুপকের ভাষায়, সব কবিতা প্রেমের হয় না। কিছু কবিতা ক্লান্তির, হয় কিছু প্রশ্নের। কিছু দীর্ঘদিন চুপ করে থাকার ফল। প্রেম, দ্রোহ, বিরহ, দেশ, অপেক্ষা, আক্ষেপ আর অবশেষ—সব একসাথে, কিন্তু এক রকম নয়।
    
ইতিহাস কী - অর্প 
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী অর্পের প্রবন্ধগ্রন্থ ইতিহাস কী প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে জাগরণ প্রকাশন। 
ইতিহাস কী বইটা বিখ্যাত ইংরেজ ইতিহাসবিদ ই.এইচ. কারের হোয়াট ইজ হিস্ট্রি বইয়ের বাংলা অনুবাদ। বইটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাস বিভাগে বিভিন্ন কোর্স ও ডিপার্টমেন্টে পড়ানো হয়।
  
মৃত্যুর গায়ে অসুখ - রাফাত আহমেদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রাফাত আহমেদের কাব্যগ্রন্থ মৃত্যুর গায়ে অসুখ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
গ্রন্থটি সম্পর্কে লেখকের ভাষ্য, মৃত্যুর শীতল দেহে যখন জীবনের অব্যক্ত ক্ষত জেগে ওঠে, তখন শব্দগুলো রক্তের মতো ঝরে পড়ে এই বইয়ের পাতায়। পুঁজিবাদী মৃত্যু স্বাভাবিক নয়—মানুষের ভেতরে জমে থাকা সময়, ব্যথা ও অস্তিত্বের এক নীরব অসুখের ভাষ্য।
  
বাংলা জ্ঞানগৃহ - মেহেদী হাসান 
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসানের একাডেমিক বই বাংলা জ্ঞানগৃহ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলা জ্ঞানগৃহ প্রকাশনী।
বই সম্পর্কে লেখকের ভাষায়, বইটি বাংলা ব্যাকরণ ও নির্মিতি নিয়ে রচিত। আমার এই আয়োজন শিক্ষার্থীদের দিবে শতভাগ গোছানো প্রস্তুতি। এটি শুধু গতানুগতিক বই নয় বরং বইটি একজন শিক্ষকের মতো।
  
মরীচিকার পিছে - মো. ইমরান হাসান 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইমরান হাসানের গল্পগ্রন্থ মরীচিকার পিছে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
কিছু গল্প থাকে এমন যা পাঠককে ভাবনার অতলে টেনে নিয়ে যায়। পাঠক প্রতিটা গল্পের মাঝে পায় এমন দারুণ কিছু ভাবনার খোরাক, যা তার জীবনের বাঁক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। তেমন কিছু গল্পেই সেজে উঠেছে বইটি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   চবি   বইমেলা    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

সাহিত্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close