রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদক ঠেকাতে মাইকিং, সন্ধ্যার পর আড্ডা দিলে আইনানুগ ব্যবস্থা
মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালে গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. ইব্রাহীম। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি উপজেলা জুড়ে মাইকিং করার নির্দেশনা দেন। 

বুধবার (১১ মার্চ) দুপুরে “উপজেলা নির্বাহী অফিসার, গৌরনদী” নামের একটি ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হলে তা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশক্রমে ফেসবুকে পোস্টে বলা হয়, সবার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজগামী কোনো ছাত্রছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্ট, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ে এসব স্থানে কোনো ছাত্রছাত্রীকে আড্ডারত অবস্থায় পেলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পোস্টটি দেখে অনেকেই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহলের একাধিক ব্যক্তি জানান, গৌরনদী উপজেলায় প্রায় শতাধিক মাদক স্পট রয়েছে। বিগত দিনে বিভিন্ন  মাদক স্পটে অভিযান হলে অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিক্রি ও বহনের সময়, যাদেরকে এলাকাবাসী চিহ্নিত মাদক কারবারি হিসেবে চেনে। কিন্তু ওই সব স্থানে এখন পর্যন্ত প্রশাসনের উল্লেখযোগ্য কোনো অভিযান বা গ্রেপ্তারের ঘটনা দেখা যায়নি। তাই তারা এখনও অবাধেই মাদক বিক্রি করে যাচ্ছে।

সচেতন মহোল মনে করছেন শুধু ছাত্রছাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ না করে আগে মাদক কারবারিদের বাড়ি এবং যেসব স্থানে মাদক বিক্রি এখনও হয়, সেসব স্থানে একযোগে পুলিশসহ যৌথবাহীনির অভিযান পরিচালনা করা প্রয়োজন।

বর্তমানে গৌরনদী মডেল থানায় মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের নথি অনুসন্ধান করলে প্রকৃত মাদক কারবারি ও সেবনকারীদের নাম-ঠিকানা সহজেই পাওয়া যাবে বলে মনে করেন অনেকেই।

এদিকে উপজেলা প্রশাসনের মাইকিংয়ের পর ও দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাদক স্পটে মাদক বিক্রি করতে দেখা গেছে  বলে অভিযোগ উঠেছে। তাই স্থানীয়দের দাবি, শুধু মাইকিং নয়—যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে এর কোনো কার্যকর ফল পাওয়া যাবে না।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “কয়েকজন কিশোরকে ভ্রাম্যমান আদালত গ্রেপ্তারের পর মুছলেকা দিয়ে তাদের পরিবারের লোকজন ছাড়িয়ে নিয়েছে। তবে এখনও কোনো মাদককারবারী গ্রেপ্তার বা কোনো স্পটে অভিযান শুরু হয়নি। অভিযান বা গ্রেপ্তার হলে জানানো হবে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close