শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
সাহিত্য
হৃদয় পুরুষ
ইমতিয়াজ বুলবুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম
লেখক ইমতিয়াজ বুলবুল

লেখক ইমতিয়াজ বুলবুল

  সখি! 
 শুনেছি আজ না কি 
তোমার হৃদয় পুরুষ আসবে,
 তাই বুঝি সকাল থেকেই 
তোমাকে লাগছে আরো বেশি
 স্নিগ্ধ মুগ্ধ! 

 সখি আজ তোমার আনন্দের দিন
আজ তোমার পূর্ণতার দিন 
 আজ যে তোমার কঠিন ধৈর্য্য 
মাধুর্য নারীত্ব ফুটিয়ে তোলার দিন।
 
 সখি! একটা কথা বলি- শোনো!
কঠিন পুরুষও অনেক সময় 
 তাঁর প্রেয়সীর কাছে, প্রিয়তমার কাছে 
এমনকি স্ত্রী'র কাছেও হয়ে যায় শিশু 
 আবার সে চুপিচুপি কঠিন হয়ে যায়,
ভালবাসা দিয়ে প্রেম দিয়ে মায়া দিয়ে 
 তা কিন্তু বুঝতে হবে তোমায়। 

 পুরুষ বড় অবলা! 
নারীর কাছে হয়ে যায় সে শিশু 
 সবটা যেন তোমার হৃদয়ে তোলা
সখি! আজ তোমার প্রিয়তমা আসবে 
 আমার যে কী আনন্দ লাগছে!
তুমি ভাবছো এ কেমন কথা!

সখি তোমাকে বুঝানো যাবেনা 
 সে কী হৃদয়ের আনন্দ অনুভুতি 
কী যে মনের লাফালাফি ছটফটানি 
 সখি বলা শেষ করা যাবেনা, 
আমার বুকটা যেন এখনো কাঁপে
 এই দেখো আমার শরীরের পশমগুলো 
কেমন দাড়িয়ে গেছে, ও মা!

আমি যেন দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছি। 
 সে কি ভীষন মনের অনুভূতি 
যেন দুই তিন আগে থেকেই 
 আলো বাতাস ফুল গাছপালা 
পাখি এমনকি শিশুটিও যেন 
আমার দিকে মুখ ফিরে চায়।

আমি যে সেই একটা দিনই 
 বুকে নিয়ে বসে আছি, 
ঐ একটা দিনই আমায়
 সারারাত জাগিয়ে রাখে 
আবার নিবিড় ঘুম পাড়ায়,
 সখি তুমি খেয়াল রেখো
কিছুতেই যেন তুমি না হও কালো
 মনের ভালবাসার কৃপনতায়,
আজ তোমার হৃদয় পুরুষ আসুক 
 আনন্দে ভাসুক প্রকৃতি হৃদয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close