রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
শিক্ষা
অফিসে সময়ে গেস্ট রুমে ঘুমান কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৫০ পিএম
সালাহ্উদ্দিন

সালাহ্উদ্দিন

অফিসে লাইট, ফ্যান ও এসি ছেড়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এছাড়া ছুটি না নিয়ে তিনি হঠাৎ জেলার বাইরে চলে যান। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুসন্ধান করে এমন তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রককে কক্ষে পাওয়া যায়নি। তবে, কক্ষের এসি আর লাইট চালু থাকতে দেখা গেছে। 

গরমিল পাওয়া যায় বোর্ড সচিব আর উপপরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষের দায়িত্বরত পিয়নের কথায়। 

অভিযোগ রয়েছে অফিস চলাকালীন রেস্ট হাউজে ঘুমিয়ে সময় কাটান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন। অফিস করেন খেয়াল খুশি মতো। 

অভিযোগের বিষয়েসালাহ্উদ্দিন বলেন, ‘অফিসে থাকা না থাকা একান্ত আমার অফিসিয়াল বিষয়। রেস্ট হাউজে বিশ্রাম নিই। ক্লান্ত হলে আমি বিশ্রাম নেব না? তাহলে রেস্ট হাউজ করছে কেন?’

ফাঁকা কক্ষে এসি ও লাইট চালু কেন- এ প্রশ্নে তিনি বলেন, ‘আমার যে পিয়ন, তার এসি ছাড়ার অনুমতি নাই? 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বুধবার (১১ মার্চ) ইফতারের দাওয়াতে নারায়ণগঞ্জ গেছেন। মৌখিকভাবে ছুটি নিয়েছেন। রাত ১১টায় জানিয়েছেন তিনি অসুস্থ, আজ বৃহস্পতিবার অফিস করবেন না।’ 

রেস্ট হাউজে বিশ্রাম কথা সালাহ্উদ্দিন স্বীকার করলেও সাদেকুর রহমান বলেন, ‘এমন কিছু হয়নি।’

সচিব মৌখিক ছুটির কথা বললেও দপ্তরের পিয়ন সফিক মিয়া তারিখবিহীন ছুটির দরখাস্ত ১২টায় প্রস্তুত করে নিয়ে আসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অফিসে সময়   গেস্ট রুমে ঘুমান   কুমিল্লা শিক্ষা বোর্ড   কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close