সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে হলুদ ভাঙার মেশিনে বোরখা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঈদের কেনাকাটা করতে স্বামীর সাথে বাজারে এসে প্রাণ গেছে এক গৃহবধূর। হলুদ-মরিচ ভাঙানোর মেশিনের চেইনের সাথে বোরখা পেঁচিয়ে ও চাকার ভিতরে ঢুকে তার নির্মম মৃত্যু ঘটেছে। 
 
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার দাউদকান্দি পৌরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহিনা আক্তার (৩৫) দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী।
   
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে দাউদকান্দি পৌরবাজারে ঈদের কেনাকাটা শেষে হলুদ-মরিচ ভাঙাতে বাজারের মনির হোসেনের দোকানে যান সাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার। হলুদ-মরিচ ভাঙানোর সময় একপর্যায়ে শাহিনা আক্তারের বোরখা পেঁচিয়ে যায় মেশিনের চেইনের সাথে ও চাকার ভিতরে ঢুকে শরীর থেকে মুণ্ডু বিচ্ছিন্ন হয়ে যায়।

সাহাবুদ্দীন বলেন, ‘আমরা হলুদ ভাঙাতে দোকানে যাই। পাশেই দাঁড়িয়েছিলো আমার স্ত্রী। এমন সময় স্ত্রীর উফ, একটি শব্দ শুনতে পাই। চোখের পলকেই এক সেকেন্ডের মধ্যে চেয়ে দেখি, আমার স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমি তখন বাকরুদ্ধ হয়ে যাই।’

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী তৌফিক রুবেল বলেন, ‘আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা পড়ে আছে দেখে সাথে সাথে বিদ্যুতের লাইন বন্ধ করি। তখন বুঝতে পারিনি, মহিলার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন। বিষয়টি দেখে আমি হতবাক।’

নিহতের দেবর আতাউর রহমান বলেন, ‘বাজারে এসে হলুদ ভাঙার মেশিনে পেঁচিয়ে ভাবি মারা যান। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই ঘটনায় আমাদের পরিবারে শোকের মাতম চলছে।’
  
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, ‘ঘটনাটি আমাদের থানা থেকে ৩০০ গজ দূরে ঘটে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি ও সুরতহাল সম্পন্ন করি।’
 
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি    বোরখা    গৃহবধূ    মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close