মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
মন্ত্রীদের অতিকথনে বিব্রতকর অবস্থায় পড়ছে সরকার!
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম আপডেট: ২২.০৩.২০২৬ ৭:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের চলমান নানা সংকটের মধ্যেই মন্ত্রীদের কিছু বিতর্কিত ও অসংযত বক্তব্য সরকারের জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

সাম্প্রতিক সময়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দেওয়া বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঈদের আগে সড়ক ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “কোথাও ভাড়া বেশি নিচ্ছে না, কেউ কেউ ২০-৩০ টাকা কম নিচ্ছে।” মন্ত্রীর এমন বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ভাড়া বৃদ্ধি নিয়ে জনদুর্ভোগ যখন চরমে, তখন তার এই বক্তব্যকে অনেকেই বাস্তবতা-বিবর্জিত এবং জনদুর্ভোগকে হালকাভাবে নেওয়ার শামিল বলে মনে করছেন। ফলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একটি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “জাইমা রহমান তিনি কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসলে আমাদের প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি।”

ক্রীড়া প্রতিমন্ত্রীর এ মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের মতে, তার বক্তব্যে সংবেদনশীলতার অভাব ছিল এবং এটি জনগণের অনুভূতিকে যথাযথভাবে প্রতিফলিত করেনি। ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের মন্তব্য কতটা গ্রহণযোগ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে সংযম ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনজীবনের সংকটময় সময়ে মন্ত্রীদের প্রতিটি কথা জনগণের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই বাস্তবতা বিবেচনা না করে দেওয়া বক্তব্য জনঅসন্তোষ আরও বাড়িয়ে তুলতে পারে।

তারা আরও বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় মন্ত্রীদের বক্তব্যে সমন্বয় থাকা জরুরি। একাধিক মন্ত্রীর বিতর্কিত মন্তব্য সরকারের সামগ্রিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে এবং বিরোধী দলগুলোর সমালোচনার সুযোগ তৈরি করে দেয়।

এদিকে, সাধারণ জনগণের প্রত্যাশা—মন্ত্রীদের কাছ থেকে দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং বাস্তবমুখী বক্তব্য। বিশেষ করে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও পরিবহন সমস্যার মতো ইস্যুগুলোতে জনগণের কষ্ট অনুধাবন করে কথা বলার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিশেষজ্ঞরা মনে করছেন, মন্ত্রীদের অতিকথন বা অসতর্ক মন্তব্য শুধু ব্যক্তিগত বিতর্ক নয়, বরং তা সরকারের জন্য একটি বড় যোগাযোগগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সংযত বক্তব্য এবং জনমুখী দৃষ্টিভঙ্গিই হতে পারে কার্যকর সমাধান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মন্ত্রীদের অতিকথন   বিব্রতকর অবস্থায় সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close