রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম
আসামি ইমরান

আসামি ইমরান

কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত চাঁদাবাজ মামুন গ্রুপের সদস্য ইমরানকে (৩১) গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 
  
রোববার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণখোলা বাজার এলাকা থেকে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় নৌ-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি মেঘনা নদীর কাঠালিয়া শাখা নদীপথে তিতাস উপজেলার চাঁদাবাজ মামুনের নেতৃত্বে সিলেট থেকে দাউদকান্দিগামী একটি বাল্কহেড থেকে ইমরান মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাল্কহেডটির স্টাফদের মারধর করা হয়। এ ঘটনায় উপজেলার শিবনগর গ্রামের ওই বাল্কহেডের একজন ভুক্তভোগী স্টাফ মো. আল আমীন বাদী হয়ে ইমরানসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। নদীপথে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঁদাবাজ ও শেল্টারদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা    চাঁদাবাজি    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close