রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৫৯ পিএম
নিহত আরিফুল ইসলাম মুন্না

নিহত আরিফুল ইসলাম মুন্না

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় খন্দকার পাড়ায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম মুন্না বগুড়া শহরতলীর ফাঁপোড় খন্দকার পাড়ার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কামাল হোসেন বলেন, ‘‘একই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল সায়েমের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে মুন্নার বিরোধ চলছিল। মামলার জের ধরে কিছুদিন আগে মুন্নার বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। সোমবার রাত ১২টার দিকে মুন্না স্থানীয় একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে সায়েমের সঙ্গে দেখা হয়। এ সময় মুন্না একটি রড হাতে নিয়ে সায়েমকে ধাওয়া করেন। এক পর্যায়ে দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সায়েম তার কাছে থাকা ছুরি বের করে মুন্নার পেটে আঘাত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে মুন্না মারা যান।’’

নিহত মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন বলেন, ‘‘রাত সাড়ে ১০টার দিকে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোড় স্কুলের পাশে একটি দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে ৫-৬ জন তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এ সময় মুন্না দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।’’

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, ‘‘খুনের ঘটনার সঙ্গে জড়িত আব্দুল সায়েম ও তার পরিবারের লোকজন ঘটনার পরপরই পালিয়ে গেছে। সায়েমকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ছুরিকাঘাত   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close