শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বান্দরবানে বীর বিক্রম ইউকে চিংয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের বীর সন্তান ইউকে চিং। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘বীর বিক্রম’ খেতাব। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে তিনিই একমাত্র স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সম্মান প্রাপ্ত বীর বিক্রম।

ইউকে চিংয়ের মৃত্যুর পর তার পরিবার সম্প্রতি অতি কষ্টে দিনযাপন করছে আর অসহায় হয়ে বান্দরবান সদরে বসবাস করছে—এমন সংবাদ বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে পৌঁছায়। তিনি ইউকে চিংয়ের পরিবারের খোঁজ নিতে থাকেন এবং তার সার্বিক অবস্থা জানতে বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনিকে নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বুধবার (২৫ মার্চ) বিকালে মারুফা সুলতানা খান হীরামনি সদরের ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গী পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইউকে চিংয়ের বাসভবনে যান এবং তার সহধর্মিণী থুইসানু মারমা (৭৭) ও তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

এ সময় মারুফা সুলতানা খান হীরামনি জেলা প্রশাসনের সহায়তায় ইউকে চিংয়ের সহধর্মিণী থুইসানু মারমার নিকট নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফলফলাদি এবং নগদ অর্থ সহয়াতা দেন। এছাড়া ভবিষ্যতেও তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এদিকে, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসকের আন্তরিকতায় ইউকে চিংয়ের পরিবারের পাশে প্রশাসনের কর্তাদের দেখে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, মৃত্যুর পর ইউকে চিং রেখে যান তার সহধর্মীনী থুইসানু মারমা, দুই ছেলে ও এক কন্যা সন্তান। বীর মুক্তিযোদ্ধা হিসেবে জীবিতকালে বিভিন্ন সহযোগীতা পেলেও ইউকে চিংয়ের মৃত্যুর পর তার পরিবার এখন নানা কষ্টের মধ্যে দিনযাপন করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বীর বিক্রম ইউকে চিং   পরিবারের পাশে   জেলা প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close