রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
লাকসামে তাঁতীদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম পৌরসভায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে জাতীয়তাবাদী তাঁতীদলের পৌর সভাপতি মো. শুকুর মিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সমঝোতার কথা বলে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুকুর মিয়ার শ্বশুরের পরিবারের সঙ্গে তার ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর উদ্দেশ্যে একটি ঘরোয়া সালিশ বা সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়।

কিন্তু অভিযোগ উঠেছে, আলোচনার আড়ালে আগে থেকেই তাকে হত্যার নীল নকশা তৈরি করা হয়েছিল।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, তাকে সমঝোতার কথা বলে ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় এবং একপর্যায়ে পরিকল্পিতভাবে ঘিরে ধরে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৈঠক চলাকালীন শুকুর মিয়ার ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েন তার স্ত্রী বকুল বেগম এবং শ্বশুর সামু মিয়া। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) হামলার সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাতেও বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে আজ শুক্রবার (২৭ মার্চ) হাস্পাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন রাজপথের সক্রিয় রাজনৈতিক কর্মী এবং স্থানীয় নেতার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো লাকসাম পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী বকুল বেগম ও শ্বশুর সামু মিয়াসহ অন্যান্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।

স্থানীয় সচেতন মহল এবং রাজনৈতিক কর্মীরা এই উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে লাকসাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   তাঁতীদল   হত্যার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close