শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
ফরিদপুরে বাড়ছে ডুমরের তরকারির চাহিদা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর অঞ্চলের মানুষের মধ্যে দিন দিন বাড়ছে ডুমুর তরকারির চাহিদা। ডালে-ডালে, থোকায়-থোকায় ঝুলে থাকা ডুমুর গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি এর পুষ্টিগুণও অপরিসীম।

এই ডুমরের তরকারি উচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ এবং ভেষজ গুণসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ তরকারি, যা স্থানীয়ভাবে সুস্বাদু তরকারি হিসেবেও ব্যাপক জনপ্রিয়।

ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জেলার গ্রামের আনাচে-কানাচে, রাস্তার পাশে এবং বসতবাড়ির আঙিনায় ডুমুর গাছ সম্পূর্ণ বিনা পরিচর্যায় এমনকি অনাবাদি জায়গায়ও রয়েছে। গাছের ডুমুর গৃহবধূরা গাছ থেকে ছিড়ে নেবার জন্য তরকারি হিসেবে ব্যবহার করছে।

ডুমুরের আদি নিবাস মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে যে ডুমুর (আঞ্জির) পাওয়া যায়, তার ফল বড় আকারের; এটি জনপ্রিয় ফল হিসেবে খাওয়া হয়। বাণিজ্যিকভাবে এর চাষ হয়ে থাকে আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত। এর আরবি নাম ‘তীন’; হিন্দি, উর্দু, ফার্সি ও মারাঠি ভাষায় একে ‘আঞ্জির’ বলা হয়। এই গাছ ৬ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, “প্রকৃতিতে ফোটা ডুমুর একটি উপকারী ভেষজ ও পুষ্টিগুণসমৃদ্ধ গাছ। এর ফল তরকারি হিসেবে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খুব পরিচিত একটি গাছ।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ডুমর   তরকারি   চাহিদা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close