রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টেন্ডার বাণিজ্য, আউটসোর্সিং, নিয়োগ ও বিভিন্ন সেবা খাতে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এস.এম. রাশিদুল সালেকিন (সুমন) পিএ’র নেতৃত্বে একটি চক্র সক্রিয় রয়েছে, যেখানে ওয়ার্ড মাস্টারসহ ৮–১০ জন জড়িত।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০০৪ সাল থেকে সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য থাকলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এবং অভিযুক্ত সুমনকে অন্যত্র বদলি করা হয়নি।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের সোমবার (১ ডিসেম্বর) রাজশাহী নগরীর রাজপাড়া এলাকার শরীফা বেগমের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ২০ হাজার টাকা নেন রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও মো. শহিদুল। তাকে ২৩ নম্বর ওয়ার্ডের কন্ট্রোল রুমে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে নিয়মিত বেতন দেওয়া হয়নি; কখনও ২,৫০০, কখনও ৪,৫০০ টাকা দেওয়া হতো বলে অভিযোগ।

করোনাকালে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর পুনরায় কাজে যোগ দিলে চাকরি স্থায়ী করার কথা বললে অভিযুক্তরা অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তার কাছ থেকে জোরপূর্বক পরিচয়পত্র ও পোশাক কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী নারী এরপর আদালতে মামলা করেন (মামলা নং- ৪৩৭, তারিখ: ১/১২/২০২৪), তবে এখনো টাকা ফেরত পাননি।

ওয়ার্ড মাস্টার মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে হাসপাতালের কোয়ার্টারে বিনা অনুমতিতে অতিরিক্ত ইউনিট ব্যবহারের অভিযোগও রয়েছে। ২০২৪ সালের ১ জুন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব নোটিশ দেন (স্মারক নং: রামেক হা/প্রশা/২০২৪/২৬৬০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপপরিচালক ডা. হাছানুল হাবিব ও সহকারী পরিচালক ডা. মো. আবু তালেব-এর ছত্রছায়ায় এস.এম. রাশিদুল সালেকিন দীর্ঘদিন ধরে রামেকে প্রভাবশালীভাবে কার্যক্রম চালাচ্ছেন। সিন্ডিকেটের কারণে হাসপাতালের সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগী ও চাকরি প্রত্যাশীরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।

রামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব বলেন, “হাসপাতালের সার্বিক বিষয় তদারকি পরিচালকের।”

 উপপরিচালক ডা. হাছানুল হাবিব ও অভিযুক্ত এস.এম. রাশিদুল সালেকিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রামেক   টেন্ডার   নিয়োগ   বাণিজ্য   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close