শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
শিক্ষা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ছাত্রকল্যাণ ট্রাস্ট এমডির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকায় আয়োজিতব্য ‘বাংলাদেশ এডুকেশন সামিট’কে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।

সোমবার (৩০ মার্চ) ঢাকার বনানীতে মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ মতবিনিময় হয়। এতে আসন্ন ‘বাংলাদেশ এডুকেশন সামিট’ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা নীতি সংস্কার, কারিকুলাম পরিবর্তন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের দাবিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল ঢাকায় ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এডুকেশন সামিট’।

বৈঠকে প্রিন্সিপাল নুরে আলম তালুকদার সামিটের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ট্রাস্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সামিটে অংশগ্রহণে সম্মতি দেন।

এছাড়া, নুরে আলম তালুকদার মন্ত্রীর হাতে ট্রাস্টের একটি স্মরণিকা তুলে দেন। সাক্ষাৎকালে ট্রাস্টের সদস্য এবং বিবিসি বাংলার নিউজ কাস্টার রেহানা পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close