শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৩০ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ১০:৩৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় নাজিম (২৪) নামের ওই যুবককে পুলিশকে সোপর্দ করেছেন এলাকাবাসী
 
বুধবার (১ এপ্রিল) উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ৪ নম্বর ওয়ার্ড পূর্ব হাসনাবাদ গোয়ালিনী ফেক্টরি সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।  

গ্রেপ্তার নাজিম একই এলাকার নাছিরের ছেলে।

স্কুল ছাত্রীর পিতা আল আমীন শেখ জানান, আমি আর আমার স্ত্রী দৈনিক মজুরিতে কাজ করি। কাজের সন্ধানে বাহিরে যাই। বাড়িতে আমার মেয়ের কাছে পানির জন্য আসে এক যুবক। ঘরের বাহিরে গেলে নাজিম নামে একটি ছেলে মুখ চেপে ধরে কোলে তুলে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশিরা এটি দেখে ফেলে এবং হাতে নাতে ওই ছেলেকে ধরে ফেলে। পরে প্রতিবেশির মাধ্যমে জানার পর আমি বাসায় পৌঁছে জরুরি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে নাজিমকে গ্রেপ্তার করে। 

প্রতিবেশি আলতাফ বলেন, ‘মেয়েটির মা-বাবা অত্যন্ত গরীব। দৈনিক মজুরিতে কাজ করতে বাহিরে চলে যায়। কেউ বাড়িতে ছিলো না। তার একটি ছোট ভাই ছিলো। ধর্ষণের চেষ্টাকারী নাজিম তাদের বলেছে, আমাকে একটু পানি দাও। পানি খাওয়ার পরে ছোট ভাইকে বলে তোমার আব্বু তোমাকে ডাকছে। মেয়ের ভাই ছোট থাকায় বাবার খোঁজে চলে যায়। এ সময় খালি বাসায় মেয়েটিকে জরিয়ে ধরে। পরে মুখ চেপে কাধে তুলে নিয়ে নেয় নাজিম। জোরপূর্বক মেয়েটিকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় প্রতিবেশি এক বৃদ্ধ নারী চিৎকার দিয়ে সবাইকে ডাকে। দৌড়ে গিয়ে দেখি মেয়েটিকে ফেলে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় তার হাতে একটি লোহার রড দেখতে পাই। ছেলেটিকে ধরার জন্য আশেপাশের সবাইকে জানাই। পরে ছেলেটিকে ধরে আমরা পুলিশের কাছে সোপর্দ করি। এই ছেলেসহ কয়েকজন মিলে এখানে বিভিন্ন অপরাধ করে। কয়েক দিন পরপরই বিভিন্ন অপরাধ করে বসে। ছেলেটির পরিবার আগে ৩ নম্বর বাজারে থাকত।’ 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিকে হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি গুরুত্বের সাথে আমরা দেখছি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   শ্রেণির ছাত্রীক   পাহাড়ে ধর্ষণ চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close