শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
শিক্ষা
কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালীন বৃত্তি প্রদান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষে মেধাবীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। সংগঠনটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির মোট ৩৬ জন মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন বৃত্তি প্রদান করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তি প্রদান করা হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ৫০০ ও ২ হাজার টাকা হারে নগদ অর্থ দেওয়া হয়।

শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ও কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এমএ করিম, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫ম-১০ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালাই    শিক্ষাবৃত্তি    ফাউন্ডেশন    মেধাবী    বৃত্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close