মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
প্রবাস
মালয়েশিয়ায় ‘আশরাফ গ্যাং’ সিন্ডিকেটে হানা, ২৭ বাংলাদেশি আটক
প্রবাসী ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি আস্তানায় অভিযান চালিয়ে ‘আশরাফ গ্যাং’ নামক একটি মানবপাচারকারী চক্রকে নির্মূল করার দাবি করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানে এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আরও তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা মূলত এই সিন্ডিকেটের সমন্বয়কারী এবং ট্রানজিট হাউসের রক্ষক হিসেবে কাজ করত।
 
ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচার হওয়া এই বাংলাদেশিরা প্রায় তিন দিন আগে একটি প্রতিবেশী দেশে পৌঁছেছিল এবং সেখান থেকে তাদের মালয়েশিয়ায় আনা হয়।
 

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সক্রিয় এই সিন্ডিকেটটি মূলত তৃতীয় একটি দেশ ব্যবহার করে এবং দেশটির কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। এরপর তাদের সরাসরি সেলাঙ্গর রাজ্য দিয়ে এনে পরবর্তীতে বিভিন্ন গন্তব্যে পাঠানো হতো।
 
এই সিন্ডিকেটটি প্রতিজন অভিবাসীকে পাচার করার বিনিময়ে আট হাজার রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করত। গেল কয়েক মাস ধরে তাদের কার্যক্রম চালিয়ে সিন্ডিকেটটি প্রায় ২ দশমিক চার মিলিয়ন রিঙ্গিত অবৈধ মুনাফা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আটককৃত সব অভিবাসীকে পরবর্তী তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭’-এর অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপস না করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায   আশরাফ গ্যাং   সিন্ডিকেট   বাংলাদেশি আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close