শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আইন-আদালত
সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:২১ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকর বিরুদ্ধে চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা এ মামলায় এখন পর্যন্ত চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তার ছেলের হত্যার জন্য আসামিদের দায়ী করে বিচার দাবি করেন। একইভাবে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদারও জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক চার্জ দাখিল করে প্রসিকিউশন, যা একই দিন আমলে নেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি থেকে মামলাটিতে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সালমান   আনিসুল হক   সাক্ষ্যগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close