রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লামায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
শাহীন আলম

শাহীন আলম

​বান্দরবানের লামা পৌরসভার কুঠালিয়ার টেক এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা শাহীন আলমকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

রোববার (৫ এপ্রিল) সকালে ভিকটিমের নিজ তামাক ক্ষেতে এই হামলার ঘটনা ঘটে।

​এই ঘটনায় শাহীন আলম লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত সেয়া মিয়ার ছেলে মো. আনু মিয়া, তার ছেলে মো. নূরুন্নবী ও মেয়ে নাজমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে বিবাদী করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে শাহীন আলম তার তামাক ক্ষেতে কাজ করতে গেলে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

শাহীন আলম বলেন, ‘বিবাদীদের দীর্ঘদিন ধরে আমার সাথে বিরোধ চালিয়ে আসছিল। আজ সকালে আমি ক্ষেতে কাজ করার সময় তারা হঠাৎ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি গত বছর তামাক চাষ করার জন্য আরফাত আলী থেকে নগদ ১২ হাজার টাকায় ০.২০ শতক একর জমি খাঁজনা নেই।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ১ নম্বর ও ২ নম্বর বিবাদী রাগান্তিত হয়ে এসে প্রথমে আমাকে দেশিয় অস্ত্র লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে। পরে কিল ঘুষি মেরে আমাকে তামাক চুল্লির পাশে অজ্ঞান করে ফেলে রেখে। আমার আবাদি জমিতে চাষ করা তামাক ক্ষেত সম্পূর্ণরূপে ৩ নম্বর বিবাদীসহ তার অত্মীয় স্বজন মিলে নষ্ট করে ফেলে। তারা আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

​এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   যুবদল নেতা   পিটিয়ে হত্যা চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close