শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আট শিশু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে আট শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে চিকিৎসায় সুস্থ্য হয়ে ফিরেছে ছয় শিশু।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কমকর্তা দেবাশীষ সরকার জানান, রোববার (৫ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) ওই আট শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তারা হল সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের রমজান আলীর আট মাস বয়সী ছেলে রাফসান, কুন্দপুকুর ইউনিয়নের ফুলতলা গ্রামের নুরুজ্জামানের এক বছর বয়সের মেয়ে নুসাইফা জান্নাত, শহরের বাবুপাড়ার শাজেদুল ইসলামের ১১ মাস বয়সের ছেলে সামির, দেবীরডাঙ্গা এলাকার সুমন ইসলামের সাত মাস বয়সের ছেলে রাইয়ান, ইটাখোলা গ্রামের ফরিদ ইসলামের মাস মাস বয়সের মেয়ে ফারিজা, রামনগর ইউনিয়নের চাঁদেরহাট গ্রামের আনিছুর রহমানের এক বছরের মেয়ে মেহেজাবিন আক্তার, শিমুলতলী গ্রামের রাকিবুল ইসলামের আট মাসের ছেলে অপু তালহা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তাহার গ্রামের জহুরুল ইসলামের এক বছরের ছেলে তাকওয়া। 

তারা সকলে জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। পরে তাদেরকে আইসোলেশন বিভাগে নেওয়া হয়। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দেবাশীষ সরকার বলেন, ‘ভর্তি হওয়া শিশুদের পৃথকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা। এর আগে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ছয় শিশুর দেহে হাম শনাক্ত হয়নি। চিকিৎসায় সুস্থ্য হয়ে তারা বাড়ি ফিরেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আট শিশু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close