রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় জ্বালানির জন্য হাহাকার, ঝুঁকিতে শিল্পকারখানার উৎপাদন
আল-আমিন মোহাম্মদ, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের শিল্পসমৃদ্ধ উপজেলা ভালুকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতি ও বৈশ্বিক আমদানির সমস্যার কারণে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত পেট্রোল ও অকটেন মিলছে না। গত কয়েকদিন ধরে অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। 

স্থানীয়রা আশঙ্কা করছেন, এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে এলাকার বিশাল শিল্পাঞ্চল ও কল-কারখানাগুলো বড় ধরনের উৎপাদন সংকটের মুখে পড়বে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম বিপাকে পড়েছেন। অনেক চালককে এক পাম্প থেকে অন্য পাম্পে হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, তিনটি পাম্প ঘুরেও ডিজেল পাইনি, গাড়ি না চললে ফ্যাক্টরির মাল ডেলিভারি দেব কীভাবে?"

এদিকে, ভালুকা একটি বিশাল শিল্প এলাকা হওয়ায় এখানে কয়েক শত কলকারখানা রয়েছে। এসব কারখানার নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং জেনারেটর চালাতে জ্বালানি সংকটে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন ব্যাহত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে।

পিএ নিট কম্পোজিট লিমিটেডের এডমিন ম্যানেজার আহমেদ জাহান রুমি বলেন, ‘গত কয়েকদিন ধরে নিয়মিত বিদ্যুৎ না থাকছেনা আবার ডিজেল সংকটে জেনারেটর চালাতে পরছেন না। এতে একদিকে উৎপাদন নিয়ে যেমন সমস্যা হচ্ছে, তেমনি মালামাল পরিবহনেও সমস্যা  মুখোমুখি হচ্ছে।’

নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের এডমিন ম্যানেজার রেদোয়ানুল আহমেদ বলেন, ‘এ সংকট স্থায়ী হলে কারখানার মালামাল ট্রান্সপোর্ট করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, ‘ভালুকা শিল্পাঞ্চলের জ্বালানি সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন বেশ তৎপর রয়েছে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে প্রতিটি ফিলিং স্টেশনে মনিটরিং অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   জ্বালানির জন্য হাহাকার   ঝুঁকিতে শিল্পকারখানার উৎপাদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close