রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে অবৈধভাবে মজুদ করা তেল নিয়ে যাওয়ার পথে আটক ২
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কালাইয়ে অবৈধভাবে মজুদের পর ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারের অদূরে বিয়ালা-মাত্রাই সড়কে ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ৮০ লিটার তেলের মধ্যে প্রায় ৬০ লিটার তেল হরিলুট হয়েছে বলে জানা গেছে।

পরে জনতার হাতে আটক দুইজনকে তেলসহ একটি প্লাস্টিকের জারকিন পুলিশ উদ্ধার করে।

আটককৃতরা হলেন, জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।

উত্তেজিত জনতা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আটককৃতরা একটি নীল রঙের প্লাস্টিকের জারকিনে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছে ওই জারকিন দেখে সন্দেহ হলে উত্তেজিত জনতা ভ্যানটির গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে জারকিনের মুখ খুলে দেখা যায়, অবৈধভাবে সংগ্রহকৃত মজুদ তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় উত্তেজিত জনতা তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে আটক জারকিনে থাকা ৮০ লিটার তেলের মধ্যে প্রায় ৬০ লিটার তেল উত্তেজিত জনতা নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুইজনসহ তেলের জারকিন উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি পেট্রোল কন্টেইনারসহ জব্দ করা হয়।

উত্তেজিত জনতা ও স্থানীয় বলি-শিবসমুদ্র গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “আটককৃত দুজন বেশ কিছুদিন যাবৎ এলাকার বিভিন্ন পাম্প থেকে মোটরসাইকেলে তেল সংগ্রহ করে বাড়িতে মজুদ করছিলেন। পরে তারা এভাবে জারকিনে করে কালোবাজারে বেশি দামে বিক্রি করতেন। আজ তাদের জারকিনসহ জনতা আটক করেছে। তাদের সঙ্গে এলাকার আরও কয়েকজন জড়িত আছে। তাদের গ্রেপ্তার করলে এমন ঘটনা আর ঘটবে না।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, “আজ উত্তেজিত জনতা দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মজুদ   তেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close