সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
২ বছরের সাজা এড়াতে ৬ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ২ বছরের সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর ধরে আত্মগোপনে থাকা সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামানকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আবু হেনা মোস্তফা জামান লালমনিরহাট শহরের থানাপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে নিজের কলেজের প্রাক্তন ছাত্র শরিফুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন এই শিক্ষক। জামানত হিসেবে তিনি নিজের ব্যাংক চেক ও স্ট্যাম্প দিলেও পরে চাকরি দিতে ব্যর্থ হন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় শরিফুল ইসলাম মামলা করলে ২০১৯ সাল থেকেই তিনি কলেজে আসা বন্ধ করে আত্মগোপনে চলে যান।

গত ২০২৩ সালের ৩১ জুলাই তৎকালীন যুগ্ম দায়রা জজ মো. এরশাদ আলী একটি মামলায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। তবে টাকা উদ্ধার করতে না পেরে চরম দুশ্চিন্তায় বাদী শরিফুল ইসলাম আগেই মৃত্যুবরণ করেন।

শুধু শরিফুল ইসলামই নন, আরও অনেকের কাছ থেকে একইভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়, যার মধ্যে ৪টি মামলায় আদালত তাকে মোট প্রায় ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

অভিযোগ রয়েছে, ২০১৯ সাল থেকে টানা ৬ বছর কলেজে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষের সাথে যোগসাজশে নিয়মিত সরকারি বেতন-ভাতা ভোগ করেছেন তিনি। সম্প্রতি সাধারণ শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ তার বেতন বন্ধ করতে বাধ্য হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব জানান, আবু হেনা মোস্তফা জামানের বিরুদ্ধে মোট ৬টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৪টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   গ্রেপ্তার   আত্মগোপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close