শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
কবিতা : বধুর সাজে বর্ষবরণ
দেবযানী দত্ত
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩২ পিএম
দেবযানী দত্ত

দেবযানী দত্ত

প্রকৃতি আজ সেজেছে 
নতুন রূপে, নতুন গন্ধে, 
নতুন সাজে।

সে যে এক নববধূর সাজ 
আজ যে বাংলার 
পহেলা বৈশাখ।

পান্তা-ইলিশ, নতুন পোশাক
ঘরে ঘরে খুশির জোয়ার
নবরবি কিরনে, 
প্রকৃতি আলোময় 
ভোরের আগমনীতে 
নৃত্য, গানে নাটক
কবিতা আসরময়।

মাটির সরা, বেতের ঝাঁপি, 
হাতপাখা আর বাঁশের বাঁশি, 
ঢাকের তালে, নাগর দোলে
পুতুল নাচে তালে তালে
পুঁথি পাঠের আসর জমে
বটতলার ঐ নদীর ধারে
বৈশাখীর ঐ পসর বসে
ছুটছে সবাই দলে দলে
রঙবেরঙের পোশাক পড়ে
মুড়কি মোয়া, হাতি ঘোড়া 
ঠোঙায় বেঁধে হাতে হাতে
বাউল বাজায় একতারাতে
ভবের মাঠে বিকেলবেলা। 

বৈশাখ আসে নতুন সাজে 
আম কাঁঠালের গন্ধ নিয়ে 
কালবোশেখীর প্রলয় দেখা 
ঝোড়ো হাওয়া এলোমেলো 
দিকবিদিক সব দিশেহারা
প্রকৃতির আজ আহ্বানে, 
বৈশাখ আসে নতুন নিয়ে 
জরা-ব্যাধি পুরাতনকে মুছে 
মনের সকল দীনতা ঘুচে 
নববধুর বরণ সাজে 
বর্ষবরণ উৎসবে----
আমরা মাতি সুরে সুরে  
এসো হে বৈশাখ, এসো এসো।।

কবি : সহকারী শিক্ষক, আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা   বধুর সাজে বর্ষবরণ   দেবযানী দত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close