শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
শিক্ষা
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:২৪ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ব্যক্তিগতভাবে আমিও অনলাইন ক্লাসের পক্ষে নই, তবে বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে সমালোচনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করা হয়েছে উল্লেখ করেন তিনি বলেন, “প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছি। কিন্তু কেউই অনলাইন ক্লাসের পক্ষে নয়।”

এসময় শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী   অনলাইন ক্লাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close