রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফুলকুঁড়ি আসর পাবনা শহর শাখার নববর্ষ বরণ ও ঘুড়ি উৎসব
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পাবনা শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দিনের শুরুতে পাবনা শহরে বর্ণাঢ্য বর্ষবরণ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে শুরু হয় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এতে হাইকিং, বল পাসিং, রাবার পাসিং, হ্যান্ডকার্চিফ খেলা, ‘ভাইয়া বলেছেন’ প্রতিযোগিতা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা শিশুদের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। অভিভাবকদের জন্য আয়োজন করা হয় ঝুড়িতে বল নিক্ষেপ খেলা।

এছাড়াও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত পরিবেশনের ব্যবস্থা, যা নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

ফুলকুঁড়ি আসর পাবনা শহর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন রাজুর সভাপতিত্বে ও শাখার পরিচালক মুস্তাসিম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী পরিচালক মুবাশ্বির হুসাইন। অনুষ্ঠানে অতিথি ছিলেন খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা আব্দুল মতিন, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, শাখার উপদেষ্টা রুহুল আমিন রিয়াজী এবং প্রাক্তন পরিচালক খাদদেমুল হক।

সাজ্জাদ হোসেন রাজু বলেন, ‘শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদেরকে শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের মননশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।’

রফিকুল আলম রঞ্জু বলেন, ‘শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের মাঝে শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে পারলে তারা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

অন্য অতিথিরা শিশুদের মাদক, কুসংস্কার ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ ডেলিগেট ও শ্রেষ্ঠ রেজিমেন্ট ঘোষণা করা হয়।

উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফুলকুঁড়ি আসর   পাবনা শহর শাখা   নববর্ষ বরণ   ঘুড়ি উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close