সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
জামালপুরে অনলাইনে প্রতারণা, হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে অনলাইনে করিবাজীর নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংকজ দত্ত এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃত মনির হোসেন জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন।    

প্রেস ব্রিফিংয়ে পংকজ দত্ত বলেন, ‘পাশ্ববর্তী শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে (১৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে বাবা-মাকে আপন করে পাওয়া যায়- এসব ভিডিও দেখা শুরু করে। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী খুরশেদ কবিরাজের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে খুরশেদ কবিরাজ নামক প্রতারক চক্র তার সহকারী ‘কবিরাজ’ নামে ২টি ও ‘আল্লাহর দান’ নামে ১টি ইমু একাউন্টের মাধ্যমে ওই কিশোরীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো। তার সকল সমস্যা সমাধানের আশ্বাসে কবিরাজীর ফি, ১টি খাসি, ৪টি জায়নামাজ, ৪টি আগরবাতি, ৪টি মোমবাতি, ৫ কেজি গরুর দুধ, ৫ কেজি ফল, মন্ত্রে কাজ না হওয়ায় জোড়া শুকর কিনে জবাই করা, ২ কেজি চন্দন কাঠ ক্রয় ইত্যাদি বাবদ গত ৬-৯ মার্চ পর্যন্ত মোট ২ লক্ষ ৪৩ হাজার ১৫০ টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি।’

তিনি আরও বলেন, ‘সর্বশেষ গত ১০ মার্চ ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেয়। ওই মেয়েটি আবারো বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে দোকানে গেলে কম বয়স হওয়ায় দোকানদারের সন্দেহ হয়। দোকারদার তার বাবা ছাইদুর রহমানকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যবসায়ী ছাইদুর রহমান গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন। এরপর পিবিআই তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম নামে দুইজনকে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, আগেই গ্রেপ্তার হওয়া দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) ঘটনার মূলহোতা মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী তাকে নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ীর পাশের বাগানের মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। খুরশেদ কবিরাজ নামে কোন ব্যক্তির অস্তিত্ব নেই। এই নামটি ব্যবহার করে অনলাইন কবিরাজীর আড়ালে চক্রটি প্রতারণা করে আসছিলো। পরে আজ বৃহস্পতিবার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়।  

উল্লেখ্য, মনির হোসেন ফেসুবকে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে। তিনি জামালপুরের জনপ্রিয় ‘মেইড ইন জামালপুর’ ফেসবুক পেজে অভিনেতা হিসেবে কন্টেন্ট তৈরি করত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   অনলাইনে প্রতারণা   হাতিয়ে নেওয়া   স্বর্ণালঙ্কার   কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close