রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
শিক্ষা
উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : রুয়েট উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি প্রয়াত নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি। পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হও।তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই চেষ্টা করলে অবশ্যই তোমরা সফল হবে।

‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রোবটিক্স বিষয়ের উপর এই কার্নিভাল শুক্রবার (১৭ এপ্রিল) রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। নেতৃত্ব দেওয়ার মত দক্ষতা ও যোগ্যতা তোমাদের ভিতরে তৈরি করতে হবে। প্রশ্ন করতে শেখো। উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে গেলে প্রশ্ন করা শিখতে হবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।’

প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩৯টি টিম অংশ নেয়। আরটিফিশাল ইনটেলিজেন্স (এআই) বাংলাদেশের আয়োজনে রুয়েটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ের ওপর তাদের উদ্ভাবিত রোবোটিক্স প্রজেক্টগুলো উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম তিনটি টিম নেপালে অনুষ্ঠেয় এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

সকাল ৯ টা থেকে রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের রোবোটিক্স প্রজেক্ট নিয়ে উপস্থিত করে। বিচারকবৃন্দ তাদের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করেন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরেন। প্রজেক্ট যাচাই-বাছাই শেষে দুপুর ৩টায় প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের ডিড প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর শাহরিয়ার ও রুয়েট ডিএসডব্লিউ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উদ্ভাবন শক্তি   বিকাশ ঘটাতে   প্রশ্ন করা   শিখতে হবে   রুয়েট উপাচার্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close