রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
স্কুল চলাকালীন মাঠে চলছে মেলা, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৭৭ নম্বর বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় চলাকালীন সময়েই দুই দিন ধরে মেলা বসায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোববার থেকে একটি চক্র অনুমতি ছাড়াই মেলা বসিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, অফিস কক্ষে শিক্ষকরা উপস্থিত থাকলেও ৪র্থ শ্রেণিতে মাত্র চারজন শিক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না।

জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ১৪১ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক রয়েছেন। তবে মেলার কারণে অধিকাংশ শিক্ষার্থীই বিদ্যালয়ে আসতে পারছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সাহা বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল কোনো অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠে মেলা বসিয়েছে। চাকরির অবস্থান ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে সরাসরি আমি কিছু করতে পারছিনা। তবে আমি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি।’

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন খান বলেন, ‘বিদ্যালয় মাঠে অনুমতি ছাড়াই জোরপূর্বক মেলা বসানো হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

এ বিষয়ে মেলা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন কাজী বলেন, ‘একদিনের জন্য ছোট একটি মেলা বসেছিল এখন ভেঙ্গে যাচ্ছে।’

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা বসানোর বিষয়টি আজকে অবগত হয়েছি। এ মেলার বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে এ ধরনের মেলার কারণে আমাদের শিশুদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছ, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অভিভাবকরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close