রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কাপাসিয়ায় এসএসসি পরীক্ষার্থীর বাবাকে মারধর করে নগদ টাকা ছিনতাই
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছেলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি করতে গিয়ে সশস্ত্র ছিনতাইয়ের কবলে পড়েছেন এক বাবা। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে সঙ্গে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া চালা বাজার থেকে মনোহরদীর উদ্দেশ্যে রওনা দিলে বরকতকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কামাল হোসেন (৫০) কাপাসিয়া উপজেলার বরকতকান্দা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

তিনি খোলা কাগজকে বলেন, ‘ঘাগটিয়া চালা বাজারে আমার একটি ওষুধের দোকান রয়েছে। সকালে ছেলের প্রবেশপত্র ফটোকপি করা এবং ৫ লাখ ৫০ হাজার টাকা ডাচ্-বাংলা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলে করে মনোহরদী যাচ্ছিলাম। পথে বরকতকান্দা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাসেল মিয়া লোহার রড দিয়ে আমার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে মাথায় আঘাত করলে আমি গুরুতর আহত হই। এ সময় সঙ্গে থাকা শাহিন মিয়া জোরপূর্বক আমার প্যান্টের পকেট থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের সঙ্গে আরও একজন সহযোগী ছিল।’

কামাল হোসেনের ছেলে রেজা নুর হোসেন কাইপ জানায়, হামলার সময় আমার প্রবেশপত্র রক্তে ভিজে যায়। বর্তমানে আমি প্রবেশপত্র পুনরুদ্ধারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

আহত কামাল হোসেনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মনোহরদী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে প্রবেশপত্র নিয়ে যাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেন জানান রেজা নুর হোসেন কাইপ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম খোলা কাগজকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে রাসেল মিয়া (৩০), শাহিন মিয়া (২৮) ও শাকিল মিয়ার (২৮) নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   এসএসসি পরীক্ষার্থী   মারধর   নগদ টাকা ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close