রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে রাতের আঁধারে টিলা নিধন, হুমকিতে পরিবেশ
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় রাতের আঁধারে কেটে সাবাড় করা হয়েছে বিশাল টিলা। দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের মালিকানাধীন এই টিলা নির্বিচারে কেটে সমতল করে ফেলা হলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা জনমনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

অভিযোগ রয়েছে, হাসনাবাদ বৈধ্যপাড়া এলাকার প্রিন্সিপাল জহিরের কাছ থেকে প্রায় চার কানি আয়তনের টিলাটি ক্রয়ের পর প্রথমে গাছপালা উজাড় করা হয়। এরপর ভেকো মেশিন (স্কেভেটর) ব্যবহার করে টিলাটির মাটি কেটে পুরো এলাকা সমতল করা হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, একসময়ের উঁচু টিলাটি এখন প্রায় বিলীন। কাটা মাটি ব্যবহার করা হচ্ছে পাশের আবাদি জমি ভরাটে। এতে প্রাকৃতিক ভূ-প্রকৃতি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও উৎপাদন ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 

পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, ‘এ ধরনের অবৈধ টিলা কর্তন পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে দীর্ঘমেয়াদে জলবায়ু, ভূ-প্রকৃতি ও বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকাণ্ড বারবার ঘটলেও কার্যকর প্রতিরোধ নেই। তারা টিলা কর্তন বন্ধ, দায়ীদের শাস্তি ও পরিবেশ পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা দাবি করে বলেন, ‘এটি কেবল ভূমি রূপান্তর নয়; বরং সুপরিকল্পিত পরিবেশ ধ্বংসের শামিল।’

এ বিষয়ে জানতে চাইলে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার্তা পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোজাহিদুর রহমান বলেন, ‘টিলা কর্তনের বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   রাতের আঁধার   টিলা নিধন   হুমকিতে পরিবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close