রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় গাছ কাটা নিয়ে বিরোধ : হামলায় স্বামী-স্ত্রী আহত
​লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন এলাকার আবদুর নুর ও তার স্ত্রী তাহেরা আকতার মনি।

​এই ঘটনায় বুধবার (২২ এপ্রিল) ভুক্তভোগী তাহেরা আকতার মনি বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে একই এলাকার আলতাফ হোসেনের দুই ছেলে আবদুস সবুর (৪০) ও আবদুল আলমকে (৫৫) বিবাদী করা হয়েছে।

​জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদী আবদুস ছবুর ও আবদুল আলম সম্পর্কে বাদীর ভাসুর। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠকের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

​বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বসতঘরের পাশে গাছ কাটতে শুরু করেন। এতে আবদুর নুর বাধা দিলে বিবাদীদের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে বিবাদীরা তাকে মারধর শুরু করেন। স্বামীকে বাঁচাতে স্ত্রী তাহেরা আকতার এগিয়ে এলে বিবাদীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে আহত করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

তাহেরা আকতার মনি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমার ভাসুররা অন্যায়ভাবে গাছ কাটছিল। বাধা দেওয়ায় তারা আমার স্বামীকে এবং আমাকে বেধড়ক মারধর করেছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

​অন্যদিকে, অভিযুক্ত আবদুস ছবুর মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়টি মিথ্যা। আমি কেবল আমার ভাইকে গালিগালাজ করতে নিষেধ করেছি। তখন তার স্ত্রী এসে আমার সাথে তর্কে লিপ্ত হয়। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা ও লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ার জানান, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   গাছ কাটা   বিরোধ   হামলায় স্বামী-স্ত্রী আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close