শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
লাইফস্টাইল
হিট স্ট্রোক ঠেকাতে যা যা খাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেড়েই চলছে তাপ প্রবাহ। বৈশাখের মাঝামাঝিতেও বৃষ্টির দেখা নেই। এ সময় ছোট-বড় সবার মধ্যেই রোগ-ব্যাধির প্রবণতা বেড়ে গেছে। তীব্র রোদে হিট স্ট্রোকের কবলে পড়ছেন অনেকে। দেহে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক।

এ সময় প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খাবারের বিষয়েও সতর্ক থাকতে বলছেন। কারণ আপনি কী খাচ্ছেন, তার ওপর নির্ভর করছে আপনার শরীর কতটা সুস্থ থাকবে। হিট স্ট্রোক ঠেকাতে জলীয় উপাদানযুক্ত খাবার এবং ইলেক্ট্রোলাইট-পূরণকারী পানীয় গ্রহণের ওপর মনোযোগ দিতে বলছেন চিকিৎসকরা। যা যা খাবেন জেনে নিন-

জলীয় উপাদানযুক্ত ফল ও সবজি

শরীরকে ঠান্ডা রাখতে ভিটামিন এ এবং সিতে ভরপুর তরমুজ (৯২ শতাংশ পানি); শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং উচ্চ ফাইবারের জন্য পরিচিত শসা (৯৫-৯৬ শতাংশ পানি); ভিটামিন সি ও শরীরে পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে কমলা ও লেবু; বিভিন্ন শাক-সবজিতে প্রচুর পানি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে; শরীরে পানির ঘাটতি পূরণ করে এবং প্রদাহ কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে স্ট্রবেরি ও ব্লুবেরি; পটাশিয়াম ও ইলেকট্রোলাইটের একটি আদর্শ প্রাকৃতিক উৎস হচ্ছে ডাবের পানি; প্রোবায়োটিক সমৃদ্ধ দুগ্ধজাত খাবার অন্ত্রকে ঠান্ডা রাখে ও খনিজ সরবরাহ করে ঘোল বা দই; লেবু, পানি, লবণ ও চিনি মিশ্রিত শরবত ঘামের মাধ্যমে হারানো ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে; সতেজ ও শীতল অনুভূতি দেয় পুদিনা পাতা

যেসব খাবার এড়িয়ে চলবেন

ডুবো তেলে ভাজা, মসলাদার ও তৈলাক্ত খাবার শরীরের তাপ বাড়ায়। উচ্চ-প্রোটিনযুক্ত, ভারী খাবার হিট স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে।

সর্বোচ্চ প্রতিরোধের জন্য কিছু পরামর্শ

একবারে বেশি পরিমাণে পানি পান না করে, অল্প অল্প করে ঘন ঘন পানি পান করুন; আপনার খাদ্যতালিকায় কাঁচা খাবার ও হালকা খাবার যোগ করুন; হজমে সাহায্য করতে ও শরীর ঠান্ডা রাখতে ঘোল বা লাচ্ছিতে জিরার মতো মসলা ব্যবহার করুন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হিট স্ট্রোক ঠেকানো  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close