সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
শিক্ষা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম
এহছানুল হক মিলন

এহছানুল হক মিলন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত ৪ মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, ‘করোনা পরবর্তী ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেসময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।’

একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান এহছানুল হক মিলন। 

তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি শিক্ষামন্ত্রী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ২০২৭ সাল   এসএসসি পরীক্ষা   ডিসেম্বর   শিক্ষামন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close