রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শাজাহানপুরে স্ত্রী তালাক দেয়ায় স্বামীর আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী তালাক দেয়ায় অভিমান করে পেট্রোল ঢেলে শরীরে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনের রাস্তায় তিনি শরীরে আগুন ধরিয়ে দেন।

নজরুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি এলাকার বাসিন্দা।

পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। পথিমধ্যে রাত সোয়া ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান। 

সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার ঝর্ণা বেগম বলেন, ‘নজরুল ইসলাম শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘ দিন ধরে ঘর জামাই ছিলেন। তাদের দুইটি ছেলে রয়েছে। নজরুল পেশায় বাসের সুপারভাইজার ছিলেন। সংসারের খরচ ঠিক মত দেয় না বলে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না।’

তিনি আরও বলেন, ‘এর আগে দুই বার তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদও হয়েছিলো। সর্বশেষ আবার স্ত্রী তাকে তালাক দেয়। এই অভিমানে সে বাজারের রাস্তায় গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।’

স্থানীয়দের বরাতে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ‘নজরুল ইসলাম জুয়া খেলে ধার-দেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেয়। দেনার চাপ ও স্ত্রীর ওপর অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার মৃত্যুর খবর পুলিশ জানতে পরেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাজাহানপুর   স্ত্রী তালাক   স্বামীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close