শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
শিক্ষা
নর্দার্ন ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের নবীন সদস্যদের বরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ‘ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’-এর উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নিতে ‘ফ্রেশার্স’ রিসেপশন ১.০: লেন্স মেট মিটস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মেইন বিল্ডিংয়ের ১০৫ নম্বর সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের কনভেনর ইংরেজি বিভাগের প্রভাষক তেয়াজুল হাসান তূর্য, বাংলা বিভাগের প্রভাষক মো. শ্রাবণ হাসান, ডিবিএর প্রভাষক মো. বরকত উল্লাহ জারিষ এবং ইইই বিভাগের প্রভাষক রাব্বিউল হাসান অঙ্কন।

উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. ফারদিন মোল্লা ও সহ-সভাপতি সালমান হোসেন।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নবাগতদের সামনে তুলে ধরা হয়। এই উপলক্ষে বিশেষ ব্রোশিওর প্রকাশ করা হয়, যাতে ক্লাবের অর্জন ও কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও রেজিস্ট্রারের বাণী স্থান পেয়েছে।

অনুষ্ঠানে মো. ফারদিন মোল্লা বলেন, ‘এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। ফটোগ্রাফি ও চলচ্চিত্রের মাধ্যমে আমরা শুধু মুহূর্তকে ধারণ করি না, বরং অনুভূতি ও স্বপ্নকে প্রকাশ করি। নবাগতদের সৃজনশীল আইডিয়াই এই ক্লাবকে ভবিষ্যতে আরও উঁচুতে নিয়ে যাবে।’

ক্লাবের পাবলিক রিলেশনস সেক্রেটারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাফিয়াদ মাহমুদ সিজয় আরিফ বলেন, ‘আমাদের ক্লাবটি এ বছর তাদের বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মানুষের নজর কাড়তে সক্ষম হবে, ইনশাল্লাহ।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত সদস্যদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নর্দার্ন ইউনিভার্সিটি   ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব   নবীন সদস্যদের বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close