রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বড় ভাইয়ের পছন্দের মেয়ের সাথে ছোট ভাইয়ের প্রেমে টঙ্গীতে পিতা-পুত্র হত্যা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
সাইফুর রহমান সোহান

সাইফুর রহমান সোহান

গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যার ঘটনায় মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আটককৃত বড় ছেলে সাইফুর রহমান সোহানের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।  

পুলিশ জানায়, আপন খালাতো বোনকে পছন্দ করতেন সোহান। পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়ার কথাও চলছিল। এর মধ্যে ছোট ভাই সাকিবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ১০ বছরের বড় সেই খালাতো বোনের। বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে গত শনিবার (২৫ এপ্রিল) রাতে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে সুযোগ বুঝে সোহান তার ছোট ভাই সাকিবের হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুজে দিয়ে ধারালো ব্লেড দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর খাট থেকে নিচে নামিয়ে হাত-পায়ের বাধন খুলে দেয় সে। এ সময় পাশের কক্ষে থাকা তাদের বাবা নেশাগ্রস্ত সোহেল দর্জি হত্যার বিষয়টি দেখে ফেলায় পরিস্থিতি খারাপ হবে বুঝতে পেরে তাকে ধরে নিয়ে বনমালা রেললাইনের পাশে বসিয়ে রাখে সোহান। নেশার ঘোরে তিনি সরে যেতে না পরায় লাইনে ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে তিনি মারা যান।   

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সাইফুর রহমান সোহানকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে তার বাবা ও ভাইকে হত্যার কথা স্বীকার করেছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য: রোববার ভোররাতে টঙ্গীর উত্তর বনমালা রোডের নিজ বাসা থেকে সাকিবুর রহমান শোয়েবের লাশ এবং  বনমালা রেললাইন থেকে সোহেল দর্জির লাশ উদ্ধার করে পুলিশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বড় ভাই   পছন্দের মেয়ে   ছোট ভাইয়ের প্রেম   টঙ্গীতে পিতা-পুত্র হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close