রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে পুকুর থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজিদ (১৪) কাপাসিয়া উপজেলার ঘোড়াদিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে খিরাটি কামালিয়া রশিদিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, ফজরের নামাজের পর থেকে সাজিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মাদরাসার পাশের পুকুরের পানিতে তার মাথার পাগড়ির সাদা অংশ ভাসতে দেখে অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি টের পায়। এরপর তাকে পুকুর থেকে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর মরদেহ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ডিউটি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।

মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর সবুর খোলা কাগজকে জানান, মাদরাসার পাশে একটি পুকুর রয়েছে। পুকুরটির চারপাশে আমগাছ আছে। পুকুরটির পানির গভীরতা আনুমানিক ৭–৮ ফুট। শিক্ষার্থীরা প্রায়ই সকালে সেখানে আম কুড়াতে যায়। ঘটনাদিনেও সাজিদসহ কয়েকজন শিক্ষার্থী আম কুড়াতে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ক্লাস শুরুর সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয় এবং পরে পুকুরে ভাসতে দেখে এক শিক্ষার্থী তাকে খবর দেয়।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বলাৎকারের গুঞ্জন ছড়ালেও প্রাথমিকভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাদরাসা কর্তৃপক্ষ থেকে ময়নাতদন্তের জন্য প্রস্তাব দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে এতে সম্মতি দেওয়া হয়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম খোলা কাগজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আম কুড়াতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

বলাৎকারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এ ধরনের জনশ্রুতি থাকলেও পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।’’

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close