শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
আইন-আদালত
চাঁদপুরে আদালতের ভেতরে আইনজীবীকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে এক আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুর দুইটার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে একটি মামলার জামিন শুনানিকালে আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তী মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।

এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ঘটনাটি অভিযোগ আকারে আমলে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর পাঠান।

আদালতের অভ্যন্তরে আইনজীবীকে মারধরের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। আদেশে তিনি ঘটনাটির বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা ও দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ বরাবর নির্দেশ দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   আদালতের ভেতর   আইনজীবীকে মারধর   বিচার বিভাগীয় তদন্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close