সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
শিক্ষা
ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর ফলে, ময়মনসিংহ জেলা ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউট ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজ সম্পন্ন করতে পারবে।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ সদরের আমলীতলার মধ্য বাড়েরা গ্রামের আদুর বাড়ি বাইলেন সড়কের এক নম্বর বাড়িতে এ কেন্দ্র উদ্বোধন করা হয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে এ কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
ময়মনসিংহ টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএম আমানুল্লাহ। 

মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৬ আসনের সাংসদ মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
 
ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। 

বক্তারা জানান, ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
 
এএসএম আমানুল্লাহ জানান, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যলয় নানা ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। খুব শিগগিরই এসব উদ্যোগের সুফল পাবে ছাত্র-ছাত্রীরা। 

তিনি বলেন, ‘শিক্ষা খাতকে দেশের উন্নয়নে ব্যবহার করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও গবেষণা বাড়ানো প্রয়োজন, যা ব্যয়বহুল। তাই দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত ও তা টেকসই করার জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়নে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ থাকা প্রয়োজন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ   জাতীয় বিশ্ববিদ্যালয়   আঞ্চলিক কেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close