শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
শিক্ষা
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এএইউবি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এএইউবির স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির প্রশংসা করে অনুষ্ঠানে আসাদুল হাবিব বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে।’

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

আসাদুল হাবিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, তারাই ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। 

একই সঙ্গে আসাদুল হাবিব শিক্ষকদেরকে জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। 

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।  

এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রীকে অভ্যর্থনা ও অনুষ্ঠান শেষে বিদায় জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ক ম্যাগাজিন ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’ প্রকাশ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, এএইউবি ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এবং পরবর্তী ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়   সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close