সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
শিক্ষা
সরকারি সফরে লামায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বান্দরবানের লামা উপজেলা সফর করেছেন। তার এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও শিক্ষা-সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টায় প্রতিমন্ত্রী লামা উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল এবং লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনিক সভা শেষে প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায়ে শিক্ষার মান যাচাইয়ের লক্ষ্যে মাঠপর্যায়ের স্কুল পরিদর্শনে বের হন। সকাল ১০টায় তিনি নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী লামা উপজেলা ত্যাগ করেন। সফরসঙ্গীদের নিয়ে তিনি সড়কপথে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয়দের আশা, প্রতিমন্ত্রীর এ সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ সফর লামার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সরকারি   সফর   লামা   প্রতিমন্ত্রী   ববি হাজ্জাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close