মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
শিক্ষা
মৌলভীবাজারে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ সাতজনকে অব্যাহতি
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার শহরের ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণের ঘটনায় কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, হল সুপার, পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ সাত জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৬ মে) সন্ধায়  দৈনিক খোলা কাগজকে তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। 

মুঠোফোনে তিনি বলেন, ‘শহরের  ফ্লাওয়ার্স  কেজি  অ্যান্ড হাইস্কুল  কেন্দ্রে গত বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণের ঘটনায় জেলা প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতির দায়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম, ট্যাগ অফিসার, হল সুপারসহ পরীক্ষা পরিচালনা কমিটির ৪জন সদস্যসহ ৭জনকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে ৬ সদস্য বিশিষ্ট নতুন পরীক্ষা পরিচালনা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।’

এদিকে ফ্লাওয়ার্স স্কুল কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

ফ্লাওয়ার্স স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা বলেন, আমরা পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে বন্ধুদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি-ফলাফলে কোনো সমস্যা হবে কি না। 

কেন্দ্রের পরীক্ষার্থীর অভিভাবকরা বলেন, শুধু একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে। 

অভিভাবকরা বলছেন, ১ নম্বর সেটে কঠিন প্রশ্ন থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর লিখতে পারেনি।

আসমা সুলতানা নাসরীন বলেন, ‘ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ৩ নম্বর সেট কোডে পরীক্ষা নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে ১ নম্বর সেট কোডে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন বাচ্চারা যে সেট কোডে পরীক্ষা দিয়েছে, তাদের সে সেট কোডে মুল্যায়ন করা হবে, বাচ্চাদের পরীক্ষার ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’ 

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, ‘যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের ওই বিষয়ের পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো কোনো প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা   কেন্দ্র সচিব   অব্যাহতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close