রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় নীলফামারী থেকে আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

রোববার (১৭ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ডাঙ্গির ছলেয়াপাড়া এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মো. খাইরুল ইসলাম (২৪) ও বকসাপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. জাবেদুল ইসলাম (৩৮)। 

জাবেদুল ইসলাম পেশায় বিকাশের ডিএসও হিসেবে কর্মরত ছিলেন।

পিবিআই সূত্র জানায়, গত ১৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর ২২ ধারায় দায়ের হওয়া মামলাটির তদন্তে এ চাঞ্চল্যকর প্রতারণার তথ্য উঠে আসে।

মামলার বাদী মোহাম্মদ সামাল অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার মোবাইল নম্বর ব্যবহার করে ইমো অ্যাপের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার সঙ্গে যোগাযোগ করে। তারা উচ্চ বেতনে অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধাপে বাদী ও তার স্বজনদের ব্যবহৃত বিকাশ নম্বর থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেয়।

একপর্যায়ে প্রতারকরা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন এবং সরাইল থানায় মামলা দায়ের করেন। পরে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বিকাশ নম্বরগুলোর কেওয়াইসি ও লেনদেন বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করেন। পরে গত রোববার নীলফামারীর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, আসামি খাইরুল ইসলামকে মূল পলাতক আসামি ‘প্রাণ ইসলাম’ একটি মোবাইল ফোন কিনে দিয়ে প্রতারণামূলক ভিডিও তৈরির প্রশিক্ষণ দেয়। পরে ‘আরিফ মন্ডল’ নামে ভুয়া পরিচয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হয়। ভিডিওতে নিজেকে সৌদি প্রবাসী দাবি করে অল্প খরচে অস্ট্রেলিয়া যাওয়ার সফলতার গল্প বলা হতো। এসব ভিডিও ফেসবুকে বুস্ট করে প্রবাসী ও সৌদি প্রবাসীদের টার্গেট করা হতো। এ কাজে অংশ নেওয়ার জন্য খাইরুলকে আড়াই লাখ টাকা দেওয়া হয়েছিল।

অপর আসামি জাবেদুল ইসলাম নিজের পদের অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট ও লেয়ারিংয়ের কাজে সহায়তা করতেন। এ জন্য তিনি প্রতি লাখ টাকায় ৫০০ টাকা কমিশন নিতেন। 

তদন্তে জানা গেছে, গত চার মাসে চক্রটি প্রায় ৭০-৮০ লাখ টাকার অবৈধ লেনদেন করেছে।

পিবিআই আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক প্রতারণা নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া পাঠানো   টাকা আত্মসাৎ   আন্তর্জাতিক চক্র   সদস্য গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close