সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৬ জুলাই ২০২৬
শিরোনাম: পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর      পুলিশের ৬ ডিআইজিকে বদলি, নতুন দায়িত্বে পদায়ন      জনগণের ভালোবাসার ওপরই নির্ভর করতে চাই: প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১      ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন      সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা      প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার      
দেশজুড়ে
রামিসা হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশজুড়ে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা-নিপীড়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ আল-হেরা মডেল একাডেমির উদ্যোগে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আল-হেরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বশির আহমদ, শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ, হৃদিতা আফরিন, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

মিছিলে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং সামাজিক অস্থিরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ সময় বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে “রামিসার হত্যাকারীদের ফাঁসি চাই”, “নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর”সহ নানা প্রতিবাদী স্লোগান দেখা যায়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন।

বক্তারা বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই অপরাধীরা দ্রুত বিচারের আওতায় আসে না। ফলে অপরাধপ্রবণতা বাড়ছে। শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশুকে এ ধরনের নির্মমতার শিকার হতে না হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তারা একটি নিরাপদ বাংলাদেশ চান, যেখানে নারী ও শিশুরা ভয় ছাড়া চলাফেরা করতে পারবে। রামিসা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এ ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রামিসা হত্যা   বিচার দাবি   কিশোরগঞ্জ   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close