রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
শিক্ষা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৩২ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ৩:৩২ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ‘পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামত গুরুত্ব দেয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে।’

তিনি বলেন, ‘পাবলিক ওপিনিয়ন ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া দুই বিষয়ই বিবেচনায় নিতে হবে। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেয়া সম্ভব নয়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন,‘বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেই, রমজান মাস বিবেচনায় পরীক্ষার তারিখ এগিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে।’

অংশীজনরা চাইলে পরীক্ষার এই সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এসএসসি পরীক্ষা   সূচি পরিবর্তন   শিক্ষামন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close