বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জামালপুরে বিআরএফের উদ্যোগে শতাধিক মাদরাসা শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জামালপুরে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) বাংলাদেশের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) জামালপুরের আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের থেকে জানা গেছে, ২০২০ সাল থেকে বিআরএফ 'ব্লাড ফর থ্যালাসেমিয়া' প্রজেক্টের অধীনে জামালপুরে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে জামালপুরের ৭ হাজারেরও বেশি মাদরাসা শিক্ষার্থীকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, বর্তমানে বিআরএফের তত্ত্বাবধানে জামালপুর জেলার শীর্ষস্থানীয় কওমি মাদরাসাসমূহ, যেমন— জামিয়া হুসাইনিয়া আরাবিয়া, জামিয়া আরাবিয়া মিনহাজুল উলূম, জামিয়া ইসলামিয়া ফুনুনিয়া ও আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিয়ে মানবিক সহায়তা করে আসছে। 

জামালপুর জেলায় বিআরএফের এই নেটওয়ার্কের মাধ্যমে ইতোমধ্যে রোগীরা ৪ হাজার ব্যাগেরও বেশি রক্ত সংগ্রহ করতে পেরেছেন।

বিআরএফের জামালপুর জেলা কোঅর্ডিনেটর আমজাদ হোসেন বলেন, ‘থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে প্রতি মাসে ১-২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। পরিবারগুলোর জন্য এই রক্ত সংগ্রহ করা অত্যন্ত কঠিন ও মানসিক যন্ত্রণার হয়ে দাঁড়ায়। আমরা এসব রোগীকে সরাসরি মাদরাসাগুলোর রক্তদাতাদের সাথে যোগাযোগ করিয়ে দিই। এর ফলে রোগীদের আর রক্তের জন্য পেরেশানিতে পড়তে হয় না।’

বিআরএফ ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুফতি আবু জোবায়ের বলেন, ‘বিআরএফ কেবল রক্ত দিয়েই ক্ষান্ত নয়, বরং থ্যালাসেমিয়া রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। এ ছাড়া, প্রতি মাসে প্রায় ২০ জন রোগীকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের জীবনের শুরুতেই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করতে বিআরএফের উদ্যোগে একটি বিশেষ প্রবন্ধ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রচনা করেছেন বিআরএফের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন।’

রক্তদান কর্মসূচির প্রশংসা করে আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আলাউদ্দিন বলেন, ‘মানবসেবা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আলহামদুলিল্লাহ, বিআরএফের সঙ্গে যুক্ত হয়ে আমরা বিগত কয়েক বছর ধরে রক্ত দিয়ে মানুষের পাশে আছি। রক্তের প্রয়োজনে যখনই কোনো অসহায় মানুষ আমাদের স্মরণ করে, আমাদের শিক্ষার্থীরা তখনই পাশে গিয়ে দাঁড়ায়।’

উল্লেখ্য, থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদান ছাড়াও বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) কমিউনিটি বেইজড প্যালিয়েটিভ কেয়ার, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাজ করে আসছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close