সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
আদিতমারীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আদিতমারী উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম। একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সরকারি আদিতমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক চন্দ্র রায়সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বর্তমান যুগ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

প্রতিযোগিতায় হরিদাস উচ্চ বিদ্যালয় প্রথম, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close